Skip to main content

Featured

১৫ আগস্ট: ইতিহাসকে এক চোখে দেখা যায় না ।15august

 ১৫ আগস্ট: ইতিহাসকে এক চোখে দেখা যায় না ১৫ আগস্ট এলেই আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন দাঁড়ায়—শেখ মুজিবুর রহমান কি শুধু একজন মহান নেতা, নাকি তাঁর রাজনৈতিক জীবনের অন্ধকার অধ্যায়গুলোকেও সমানভাবে স্মরণ করা উচিত? আমার কাছে ইতিহাস মানে কাউকে দেবতা বানানো নয়, আবার কাউকে সম্পূর্ণ অস্বীকার করাও নয়। যে মানুষটি বাঙালির স্বাধীনতার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, ১৯৭১-এর স্বাধীনতার ঘোষণার সঙ্গে যাঁর নাম ঐতিহাসিকভাবে যুক্ত, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে দাঁড় করানোর কাজ শুরু করেছেন—তাঁর অবদান অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু একই সঙ্গে সত্য এটাও যে তাঁর শাসনামলের শেষদিকে দেশ ভয়াবহ সংকটে পড়ে। ১৯৭৪-এর দুর্ভিক্ষ, আইনশৃঙ্খলার অবনতি, রক্ষীবাহিনী নিয়ে বিতর্ক এবং ১৯৭৫ সালে বাকশালের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা—এসব সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট ঐতিহাসিক কারণ আছে। সংবাদপত্র ও মৌলিক রাজনৈতিক অধিকারের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তাই কাউকে ভালোবাসতে হলে তাঁর ভুল অস্বীকার করতে হবে—এমন নয়। আবার তাঁর ভুলের সমালোচনা করলেই তাঁর সব অবদান মুছে যায়—এটাও সত্য নয়। ১৫ আগস্টের সবচেয়ে বড় শ...

আমি নারী, আমি এমনই..!

 


আমি এমন এক ক্লান্ত নারী, যে মরীচিকার মতো  দুনিয়ার পিছনে  যতই ছোটাছুটি করছি ততই ক্লান্ত হয়ে পড়ছি,

 অনেক মানুষের কাছে হয়ে পড়ছি বিরক্তির কারণ, আবার অনেকের কাছে তার শান্তির জায়গা, আবার কারো কাছে খুব নগণ্য, আবার কারো কাছে খুব রত্ন,!

  কারো কাছে আমি তার পুরা পৃথিবীটা, কারো কাছে আমি তার স্নেহ, আবার কারো কাছে আমি তার রানী..! আবার কারো কাছে আমি তার সম্মানি, আবার কারো কাছে আমি শুধু শয়তানি.!

কারো কাছে আবার তার  সবটুকুই আমি!

 কেউ ভাবে আমি খুব বোকা আবার কেউ ভাবে আমি খুবই ন্যাকা,

 কেউভাবে আমি চালাক আবার কেউ ভাবে আমি খুবই ভীতু.! কেউভাবে আমি রাগী আবার কেউ ভাবে আমি খুবই অহংকারী.! কেউভাবে আমি ধনী আবার কেউ ভাবে আমি ঋণী.!

 কেউভাবে আমি রোগী আবার কেউ ভাবে আমি সুখী, আবার কেউ ভাবে আমি হিংসুটে, আবার কেউ ভাবে রহস্যময়ী.! 

 কেউভাবে আমি পরিশ্রম করি আবার কেউ ভাবে আমি বোকা.! আবার কেউ ভাবে সবটা আমার বিলাসিতামি.!

  কেউভাবে আমি মায়াবতী, আবার কেউ ভাবে সবটা আমার ভাউতামি.! কেউভাবে আমি রূপবতী, আবার কেউ ভাবে সবটা আমার দেমাগী..! 

 কেউভাবে আমি রাগী আবার কেউ ভাবে আমি শান্ত..!

 সত্যি বলতে আমি এর একটাও না, সকলে আয়নায় চেহারা কে দেখার নেয় তাদের নিজেদের প্রতিচ্ছবি দেখেও চিন্তা করে  আমায়..!

অথচ____দিন শেষে সকলেই নিজের চিন্তার জায়গাতেই পড়ে থাকে, আর আমি আমিই থেকে যাইব..,

আমি অল্প ভালো, অল্প খারাপ।

কোন মানুষের পক্ষে সবটুকু ভালো হওয়া তো সম্ভব না, নিজেকে বিলিন করে সবটুকু ভালো হতে গেলে নিজের অস্তিত্বই বিলীন হয়ে যাবে।

  ক্লান্ত আমি তবে পিছু হটা কোনো ব্যক্তি না..!

Comments