Skip to main content

Featured

১৫ আগস্ট: ইতিহাসকে এক চোখে দেখা যায় না ।15august

 ১৫ আগস্ট: ইতিহাসকে এক চোখে দেখা যায় না ১৫ আগস্ট এলেই আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন দাঁড়ায়—শেখ মুজিবুর রহমান কি শুধু একজন মহান নেতা, নাকি তাঁর রাজনৈতিক জীবনের অন্ধকার অধ্যায়গুলোকেও সমানভাবে স্মরণ করা উচিত? আমার কাছে ইতিহাস মানে কাউকে দেবতা বানানো নয়, আবার কাউকে সম্পূর্ণ অস্বীকার করাও নয়। যে মানুষটি বাঙালির স্বাধীনতার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, ১৯৭১-এর স্বাধীনতার ঘোষণার সঙ্গে যাঁর নাম ঐতিহাসিকভাবে যুক্ত, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে দাঁড় করানোর কাজ শুরু করেছেন—তাঁর অবদান অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু একই সঙ্গে সত্য এটাও যে তাঁর শাসনামলের শেষদিকে দেশ ভয়াবহ সংকটে পড়ে। ১৯৭৪-এর দুর্ভিক্ষ, আইনশৃঙ্খলার অবনতি, রক্ষীবাহিনী নিয়ে বিতর্ক এবং ১৯৭৫ সালে বাকশালের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা—এসব সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট ঐতিহাসিক কারণ আছে। সংবাদপত্র ও মৌলিক রাজনৈতিক অধিকারের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তাই কাউকে ভালোবাসতে হলে তাঁর ভুল অস্বীকার করতে হবে—এমন নয়। আবার তাঁর ভুলের সমালোচনা করলেই তাঁর সব অবদান মুছে যায়—এটাও সত্য নয়। ১৫ আগস্টের সবচেয়ে বড় শ...

নেককার, চক্ষুশীতলকারী জীবনসঙ্গী এটা আপনার জন্য দুনিয়ার শেষ্ঠ সম্পদ এটাকে প্রকাশ্যে না গোপনে রাখুন..!


 দুনিয়ার জীবনে যদি আল্লাহর পক্ষ থেকে কাওকে সবচেয়ে বড় কোন নিয়ামত দেওয়া হয় তা হলো — নেককার, চক্ষুশীতলকারী জীবনসঙ্গী।

 প্রকাশ করার কোন প্রয়োজন নেই সকলের সামনে, নিজের ভালো থাকা ও মাইক দিয়ে এলান করার মত কোন বিষয় না,

কিন্তু বর্তমান সময়ে আমাদের অনেককে দেখা যায় মজার ছলে হোক, বা আবেগে হোক বা ভালোবাসি এই কথাটা প্রকাশ করার জন্য হোক অনেকেই এই নিয়ামতের ঠিকমতো কদর করে না। এটাকে প্রকাশ করতে গিয়ে এমন ভাবে প্রকাশ করছে, বিয়ের আগে পরে সোশ্যাল মিডিয়াম ভরে যাচ্ছে তাদের ভালোবাসার স্বর্গে।

বিয়ের পর সোস্যাল মিডিয়াতে এমন কিছু পোস্ট বা ডে দেয় যেগুলো তার সাথে কোনভাবেই যায় না।

আল্লাহ যদি কারোকে এমন কোনো নিয়ামত দিয়ে থাকেন তাহলে তার উচিৎ সেটাকে গোপন করে রাখা ও নিয়ামতের শুকরিয়া আদায় করা।

 যেন আল্লাহ তাঁয়ালা তার নিয়মত আরো বেশি বৃদ্বি করে দেন, হ্যা তবে এখানে সবার কথা বলতেছি না, কিছু মানুষ আছে এমন যে সোস্যাল মিডিয়ায় পোস্ট দিয়ে ব্যক্তিগত জীবনের অনেক কিছু শেয়ার করে যেটা বেগাইরতের মতোন কাজ!

আপনি হয়তো বেদ্বীন বা অর্ধ লগ্ন কারোর মতোন ছবি দেন না ঠিক,কিন্তু এমন কিছু শেয়ার করেন যেটা বদনজরেরও কারণ হতে পারে আপনার জন্য ! আর বদনজর সত্য! চরম সত্য! অনেক সংসার ভেঙে যাওয়ার কারণও এই বদনজর।সেটা বুঝে হোক বা না বুঝে হোক..!

তাই বলব, আল্লাহ আপনাকে নিয়ামত দিয়েছে শুকরিয়া আদায় করুন। তাকে ভালোবাসুন, অনেক বেশি ভালোবাসুন, মন-প্রাণ উজার করে ভালোবাসুন কিন্তু সেটা বাস্তবে, ফেইসবুকে না!

এখন এইটা করব, তখন ওইটা হবে, হ্যান ত্যান ইত্যাদি ফেইসবুকে এত পোস্ট দিয়ে তো লাভ নেই, তাইনা? নেককার জীবনসঙ্গী অনেক বড় নিয়ামত। তাকে আড়ালে রাখুন, যত পারেন নিজের মধ্যে গোপন রাখুন। কারণ আপনাকে আল্লাহর তরফ থেকে দেওয়া এটা একান্ত বিশেষ অনুগ্রহ!

প্রকাশ নয়, গোপনে ভালোবাসুন। নিজের সুখ শান্তি হাসিখুশি ও আনন্দ সবকিছুই গোপনে রাখুন,অনলাইন ভালোবাসা মজবুত এটা প্রকাশ না করে,বাস্তবেই সম্পর্ক মজবুত করুন,দুনিয়া আখিরাত দু'টোই পেয়ে যাবেন ইনশাআল্লাহ..!


Comments