Skip to main content

Featured

মুসলিম ভাইয়ের জরুরত পূরণ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে নিজ জরুরত পূরণের আশ্বাস রয়েছে।

   মুসলমান মুসলমানের প্রতি যুলুম করবে না এবং তাকে অপমানিতও করবে না। ইয়াহয়া ইবনে বুকাইর (রাহঃ) .... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ মুসলমান মুসলমানের ভাই। সে তার উপর যুলুম করবে না এবং তাকে জালিমের হাতে সোপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পুরণ করবে আল্লাহ তার অভাব পূরণ করবেন। যে ব্যক্তি (পৃথিবীতে) কোন মুসলমানের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ গোপন করবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ গোপন করবেন।  - حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ ابْنِ شِهَابٍ أَنَّ سَالِمًا أَخْبَرَهُ أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «المُسْلِمُ أَخُو المُسْلِمِ لاَ يَظْلِمُهُ وَلاَ يُسْلِمُهُ، وَمَنْ كَانَ فِي حَاجَةِ أَخِيهِ كَانَ اللَّهُ فِي حَاجَتِهِ، وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً، فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ القِيَامَةِ، وَمَنْ سَتَرَ...

আরাফার ময়দানে ঠিক সেখানে দাঁড়িয়ে আমাদেরকে নবীজি (সা:) বিদায় হজ্জের ভাষণ দিয়েছিলেন.!

 


ওইযে পিলারটা দেখছেন। আরাফার ময়দানে ঠিক সেখানে দাঁড়িয়ে আল্লাহর বন্ধু নবীজি (সা:) বিদায় হজ্জের ভাষণ দেন। ভাষণ শেষে বলেন সেই শব্দ। সেই আয়াত; ‘আজ এই দিনে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম।’

এরপর আকাশের দিকে শাহাদাতের আঙুল তুলে বলেন, 'হে আল্লাহ তুমি সাক্ষি! হে আল্লাহ তুমি সাক্ষি! হে আল্লাহ তুমি সাক্ষি!’

এই দিনে আমাদের দ্বীন পূর্ণ হয়। দ্বীন ইসলাম পরিপূর্ণ। আমরা উম্মতে মোহাম্মদী পরিপূর্ণ দ্বীন পালন করি। আমরা এই দ্বীনকে নিয়ে যাবো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত। এই ধারা বয়ে যাবে কিয়ামত পর্যন্ত।

দ্বীন ইসলামের জন্য আমাদের জীবন উৎসর্গ। আমরাও বলব, হে আল্লাহ তুমি সাক্ষী, দ্বীন ইসলামের জন্য আমাদের জীবন উৎসর্গ।

আর সেই দ্বীন এর উপর থেকে আমাকে ও আমাদেরকে সকলকে শেষ নিঃশ্বাস পর্যন্ত কাটানোর তাওফিক দেন 

আমীন..

Comments