Featured
- Get link
- X
- Other Apps
পৃথিবীর সব সুখ এক পাশে, আর মায়ের স্নেহ এক পাশে—তবুও মনে হয়, মায়ের স্নেহই সবচেয়ে ভারী, সবচেয়ে মূল্যবান।
মা..জীবনে যত ভালো মানুষই আসুক যাক মায়ের মতো করে কেউ কখনো আসবে ও না আর এমন নিস্বার্থ ভালোবাসা ও কেউ দিবে না।, মায়ের মতো করে কেউ কখনো মন বুজবেনা বইয়ের মতো পড়া ছাড়া। আর আপনি চাইলে ও বুঝাতে পারবেন না।
অনেক কষ্ট আর মন খারাপের সময় যদি কোনো কিছুতেই ভালো না লাগে ঠিক ওই সময় মায়ের অল্প কথায় মন ভালো হয়ে।
পৃথিবীর সব খারাপ এ ও মা পারেনা খারাপ দেখাতে তার সন্তানের কাছে।
অনেক মা নিজের যৌবনকালের সুখ শান্তি ও আরামের জীবন কে ও ছেড়ে দেয় তার সন্তানের আরামের জন্য।
অনেকে তো সন্তান পালন করার ক্ষেত্রে কারো সহযোগিতা ও পায়না এমনকি পাশে থাকে না তার স্বামীও।
সন্তানের ক্ষেত্রে তবুও মা হাল ছাড়ে না।
মা মানে একটা শান্তির জায়গায়, একটা অন্যেরকম নিরাপত্তা আর নিঃস্বার্থ ভালোবাসার সবচেয়ে সুন্দর নাম..
পৃথিবীর সব সুখ শান্তি আর বিলাসিতা দিয়ে ও যদি মায়ের ভালোবাসাকে উজন করা হয় টা ও মায়ের ভালোবাসা থাকবেন সব কিছুর উপরে আর বাকি সব কিছু থাকবে পড়ে কোনো এককোণে, মায়ের ভালোবাসার ও আদর স্নেহের কোন মূল্য হয় না সবচেয়ে উর্ধে ও সব থেকে মূল্যবান।
তাই তো এক ব্যক্তি যখন রাসুলুল্লাহ (সা.)-এর কাছে জানতে চাইল, "আমার উত্তম ব্যবহারের সবচেয়ে বেশি অধিকারী কে?" তিনি বললেন, "তোমার মা।" লোকটি জিজ্ঞেস করল, "এরপর কে?" তিনি বললেন, "তোমার মা।" লোকটি তৃতীয়বার জিজ্ঞেস করলে তিনি বললেন, "তোমার মা।" চতুর্থবার জিজ্ঞেস করার পর তিনি বললেন, "তোমার বাবা" (সহিহ বুখারি ও মুসলিম)
মায়ের ভালোবাসা যেমন তারপ্রতি দায়িত্ব ও ঠিক তেমন.., তাই সন্তানের ও উচিৎ মায়ের ভালোবাসার মূল্যায়ন করা।
প্রতিটি মানুষের পৃথিবীতে আসা এবং তার বেড়ে ওঠার পেছনে প্রধান ভূমিকা থেকে একমাত্র মায়ের।
মায়ের তুলনা অন্য কারো সঙ্গে কখনো হয় না। মায়ের সঙ্গে সন্তানের নাড়ির সম্পর্ক, তাই তো সন্তানের সব আঘাটের একমাত্র ওষুধ হয় মায়ের স্পর্শ, যা একটু আঘাতেই পেলেই ‘মা’ বলে চিৎকার দিয়ে জানান দিয়ে থাকে।
একদিন মুয়াবিয়া ইবনে জাহিমা আসসালামি (রা.) রাসুল (সা.)-এর খেদমতে হাজির হয়ে বলেন, ‘হে আল্লাহর রাসুল! আমি জিহাদ করতে ইচ্ছুক। এ ব্যাপারে আপনার পরামর্শ কী?’ জবাবে রাসুল (সা.) বলেন, তোমার মা আছেন? তিনি বলেন, আছেন। রাসুল (সা.) ইরশাদ করেন, ‘মায়ের সেবায় নিয়োজিত থাকো, কেননা তাঁর পায়ের নিচেই জান্নাত।
তাই তো মায়ের প্রতি সন্তানের যেমন ভালোবাসা তেমন ভালোবাসা থাকতে হবে সন্তানের ও মায়ের প্রতি।
- Get link
- X
- Other Apps
Popular Posts
- Get link
- X
- Other Apps
চাঁদ রাতের গুরুত্ব ও তার গুনাগুন সম্পর্কে আলোচনা।
- Get link
- X
- Other Apps

Comments
Post a Comment