Skip to main content

Featured

১৫ আগস্ট: ইতিহাসকে এক চোখে দেখা যায় না ।15august

 ১৫ আগস্ট: ইতিহাসকে এক চোখে দেখা যায় না ১৫ আগস্ট এলেই আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন দাঁড়ায়—শেখ মুজিবুর রহমান কি শুধু একজন মহান নেতা, নাকি তাঁর রাজনৈতিক জীবনের অন্ধকার অধ্যায়গুলোকেও সমানভাবে স্মরণ করা উচিত? আমার কাছে ইতিহাস মানে কাউকে দেবতা বানানো নয়, আবার কাউকে সম্পূর্ণ অস্বীকার করাও নয়। যে মানুষটি বাঙালির স্বাধীনতার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, ১৯৭১-এর স্বাধীনতার ঘোষণার সঙ্গে যাঁর নাম ঐতিহাসিকভাবে যুক্ত, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে দাঁড় করানোর কাজ শুরু করেছেন—তাঁর অবদান অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু একই সঙ্গে সত্য এটাও যে তাঁর শাসনামলের শেষদিকে দেশ ভয়াবহ সংকটে পড়ে। ১৯৭৪-এর দুর্ভিক্ষ, আইনশৃঙ্খলার অবনতি, রক্ষীবাহিনী নিয়ে বিতর্ক এবং ১৯৭৫ সালে বাকশালের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা—এসব সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট ঐতিহাসিক কারণ আছে। সংবাদপত্র ও মৌলিক রাজনৈতিক অধিকারের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তাই কাউকে ভালোবাসতে হলে তাঁর ভুল অস্বীকার করতে হবে—এমন নয়। আবার তাঁর ভুলের সমালোচনা করলেই তাঁর সব অবদান মুছে যায়—এটাও সত্য নয়। ১৫ আগস্টের সবচেয়ে বড় শ...

তারিখ ১৭-৩-২০২৫

সময় :রাত ১. ৪৪ 


রমজান আসবে রমজান আসবে বলতে বলতে রমজান অলরেডি চলেই যাচ্ছে ১৫ টা রোজা যখন চলে যায় তখন আর থাকে কয়টা???

 অর্ধেক সময় তো চলে গেছে আমাদের মাঝখান থেকে অর্থাৎ বারোটা মাসের মধ্যে একটা মাস  ছিল আমাদের জন্য রহমতের মাস যেটা বাকি ১১ টা মাসের মধ্যে উত্তম। 


 যে মাসের কথা আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে বলেছেন, এবং নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতিশ্রুতি আমাদেরকে জানিয়েছেন।

 আর বর্তমানে আমরা সেই রহমত পূর্ণ মাসে অবস্থান করছি, যদিও এই মাসটার যতটা আমলের মধ্যে কাটানোর কথা ছিল ততটা আমলে কাটাতে পারছি না, অনেকের হয়ে গাফেলতের কারণে বা ব্যস্ততার কারণে, বা অজুহাতের কারণে ১১ মাস আলসেমিতে কাটানোর কারনে হয়তো অনেকেই এই মাসটাতে ভালো করে ইবাদত করছে না, কিন্তু ইবাদতের মাস তো আর আমাদের গাফেলতের কারণে থেকে যাবে না মাস তো শেষ হয়ে যাবে, তাই বাকি যে ১৪ বা ১৫ দিন আছে এই দিনগুলো আমাদের ভালো মতো রোজার পরিপূর্ণ সম্মান দিয়ে ইবাদাত করা এবং নিজের গুনাহকে আল্লাহ তায়ালার কাছে থেকে ক্ষমা চেয়ে নেওয়া।

 কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান মাস পেল অথচ নিজের গুনাহ মাফ করাতে পারল না,

 তাহলে তার থেকে হতভাগা জমিনে আর কেউ নেই।

 বর্তমানে আমাদের বেশিরভাগ সময় চলে যাচ্ছে মোবাইল দেখা ও হাতে নেওয়ার পিছনে। কারণ ফোনটা যখন হাতে নেই এখান থেকে ওখানে এটা দেখে ওটা দেখে এভাবে সময়গুলো চলে যাই খবরও হয় না, একটা কল আসলে কলটা রিসিভ করার জন্য যখন ফোনটা হাতে নিব এরপর কিভাবে যে এখানে ওখানে চলে যাই নিজে ও জানিনা।

 আর যাদের মুভি দেখার অভ্যাস আছে জানিনা তারা কিভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণ করে।

 আল্লাহ এ রমজানে সকলকে হেফাজত করুন, যে সমস্ত কাজ আল্লাহ তাআলা অপছন্দ করেন সে সমস্ত কাজ থেকে সকলকে বিরত থাকার তৌফিক দান করুন আমীন,,,

 মোবাইল ওজনের পাতলা হলেও তার ক্ষতিটা খুব মারাত্মক এবং বেশি।








Comments