Skip to main content

Featured

১৫ আগস্ট: ইতিহাসকে এক চোখে দেখা যায় না ।15august

 ১৫ আগস্ট: ইতিহাসকে এক চোখে দেখা যায় না ১৫ আগস্ট এলেই আমাদের সামনে একটি কঠিন প্রশ্ন দাঁড়ায়—শেখ মুজিবুর রহমান কি শুধু একজন মহান নেতা, নাকি তাঁর রাজনৈতিক জীবনের অন্ধকার অধ্যায়গুলোকেও সমানভাবে স্মরণ করা উচিত? আমার কাছে ইতিহাস মানে কাউকে দেবতা বানানো নয়, আবার কাউকে সম্পূর্ণ অস্বীকার করাও নয়। যে মানুষটি বাঙালির স্বাধীনতার আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, ১৯৭১-এর স্বাধীনতার ঘোষণার সঙ্গে যাঁর নাম ঐতিহাসিকভাবে যুক্ত, স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে দাঁড় করানোর কাজ শুরু করেছেন—তাঁর অবদান অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু একই সঙ্গে সত্য এটাও যে তাঁর শাসনামলের শেষদিকে দেশ ভয়াবহ সংকটে পড়ে। ১৯৭৪-এর দুর্ভিক্ষ, আইনশৃঙ্খলার অবনতি, রক্ষীবাহিনী নিয়ে বিতর্ক এবং ১৯৭৫ সালে বাকশালের মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠা—এসব সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার যথেষ্ট ঐতিহাসিক কারণ আছে। সংবাদপত্র ও মৌলিক রাজনৈতিক অধিকারের ওপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। তাই কাউকে ভালোবাসতে হলে তাঁর ভুল অস্বীকার করতে হবে—এমন নয়। আবার তাঁর ভুলের সমালোচনা করলেই তাঁর সব অবদান মুছে যায়—এটাও সত্য নয়। ১৫ আগস্টের সবচেয়ে বড় শ...

গরুর বাজারে থেকে ও কি হচ্ছে ও আপনার ইবাদত..?

 


বর্তমানে  আমরা সকলেই কমবেশি 
বাজারে বা হাটে চলাফেরা করছি। অনেকে গান গাচ্ছি আর অনেকে হাসাহাসি করছি, আবার অনেকের মাঝেও কিছু কিছু মানুষ, তাদের জীবনের ভালো কিছু সময়র জন্য কাজের মাঝে মাঝে ও কামিয়ে নিচ্ছে কিছু নেকী, যা আপনিও আমল করতে পারেন।

আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন।

 “سُبْحَانَ اللَّهِ (আল্লাহর পবিত্রতা ঘোষনা করছি)।

 الْحَمْدُ لِلَّه (সমস্ত প্রশংসা আল্লাহর জন্য)।

لَا إِلَهَ إِلَّا اللَّهُ (আল্লাহ ছাড়া প্রকৃত কোন মা‘বূদ নেই)। 

 اللَّهُ أَكْبَرُ (আল্লাহ সবচেয়ে বড়) বলা আমার কাছে ‘সূর্য যা কিছুর উপর উদয় হয়’ সেসব কিছুর (অধিকারী হওয়ার) চেয়ে প্রিয়তর !”

......... সহীহ মুসলিম: ২৬৯৫; তিরমিযী: ৩৫৯৭; নাসাঈ, আমালুল ইয়াওমি ওয়াল লাইলাহ: ৮৩৫; বাগাবী, শারহুস সুন্নাহ: ১২৭৭।


আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারী ও মসলিমের শর্তে সহীহ বলেছেন। 

(আত তা‘লীকাতুল হিসান: ৮৩১।)


Comments